সিলেটে ভারতীয় ৯০০ কেজি চা পাতার গুঁড়াসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি করেন। এ সময় পিকআপে থাকা ২০টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চা-পাতার গুঁড়ার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক তাহমিদ হোসেন (২৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় এলাকার বাসিন্দা আব্দুর রশীদ এবং হাসিনা বেগমের সন্তান।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, উদ্ধারকৃত ভারতীয় চা-পাতার গুঁড়া ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed