সিলেটে ৫ মামলার আসামি রনি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহপরান থানাধীন গ্রিনল্যান্ড আবাসিক এলাকা থেকে নারী নির্যাতন মামলাসহ ৫ মামলার আসামি আবুল হাসনাত সিদ্দিকী রনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রনি জকিগঞ্জ উপজেলার থানাবাজার গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে সে সিলেটের শাহপরান থানাধীন গ্রিনল্যান্ড আবাসিক এলাকার ১নং রোডের একটি বাসায় বসবাস করছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর খোঁজ নিয়ে দেখা গেছে, আবুল হাসনাত সিদ্দিকী রনির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি মারামারির মামলা, গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা এবং এসএমপি’র কোতোয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ রনি তার স্ত্রী ফারজানা আক্তার ডলির কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা আনতে অপরাগতা প্রকাশ করলে ডলিকে মারধর করেন রনি। তাকে ঘরে তালা বন্ধ করে রাখে। খবর পেয়ে ডলির আত্মীয়স্বজনরা গতকাল সোমবার তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ডলির বাবা সাইব উদ্দিন আহমদ বাদী হয়ে শাহপরান থানায় নারী নির্যাতনের মামলা করেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed