Main Menu

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ ও পেকুয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী ও দুই জলদস্যু নিহত হয়েছেন। এ সময় এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে টেকনাফে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে মাদকব্যবসায়ীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির সিও আসাদুজমান চৌধুরী।

Manual7 Ad Code

এছাড়া পেকুয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) এর অধিনায়ক (সিও) মেজর মেহেদী হাসান।

Manual3 Ad Code

সূত্র জানায়, টেকনাফে চালানো অভিযানে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আর পেকুয়ায় দস্যুদের কাছ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code