সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেফুল আহমদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সেফুল আহমদ সুনামগঞ্জ জেলার মাঠিপুর গ্রামের বাসিন্দা।
রবিবার (২৪ মার্চ) দুপুরে নগরীর সুবিদ বাজার এলাকায় একটি ১২তলা ভবনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সুবিদ বাজার এলাকায় ১২তলা ভবনের রড মেস্তরী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের উপর রড লাগায় জড়িয়ে পড়েন সেফুল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ঘন্টাখানেক চিকিৎসাধীন থাকার পর মারা যান সেফুল।
ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed