Main Menu

বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে বেপরোয়া গতির তেতুলিয়া পরিবহনের একটি বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম নুরুল ইসলাম শান্ত (৩০)।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে তেঁতুলিয়া পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। আরোহীর বুকের ওপর দিয়ে বাসটি চলে যায়। তাকে উদ্ধার করে মিরপুর ১০ নম্বর আল হেলাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেরত দিলে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘ঘটনার পর আমরা গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম শান্তকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বাস ও বাসের চালক সাইফুল ইসলামকে আটক করেছি। তাকে থানা হাজতে রাখা হয়েছে।’ বাসটি আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বরের দিকে যাচ্ছিল।

তবে নিহত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

Share





Related News

Comments are Closed