নির্মাণের ৩ মাসেই ভেঙ্গে গেছে কালভার্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে একটি কালভার্ট নির্মাণের ৩ মাসের মধ্যেই ভেঙ্গে পড়েছে।
গত বছরের রমজান মাসে কালভার্টের কাজ শরু হয়ে অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে ডিসেম্বরে মনসুরপুর গ্রামের ভেতরে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে কালভার্টটি মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে নির্মিত হয়।
কিন্তু কালভার্টের উভয় পাশে মাটি ভরাটের সময় গত শুক্রবার (২২ মার্চ) কালভার্টটি হঠাৎ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।
মনসুরপুর গ্রামের বাসিন্দা কবির আহমদ জানান, কালভার্টটিতে নিম্নমানের কাজ হওয়ার কারণে উভয় পাশে মাটি ফেলার আগেই ফাটল দেখা দেয়। মাটি দেয়ার সাথে সাথেই ভেঙ্গে যায় কালভার্ডটি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী জানান, টেস্ট রিলিফ (টিআর) প্রকল্প থেকে ১ লক্ষ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। কালভার্টের দেয়াল ঘেঁষে কাদামাটি ফেলার কারণে দেয়াল ফেটে কালভার্টটি ভেঙ্গে যায়।
তিনি নিজ দায়িত্বে পুনরায় কালভার্টটি মেরামত করে দেবেন বলে জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed