সিকৃবি শিক্ষার্থী ওয়াসিমের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আব্বাসের (২২) দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুরে গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার বিকেলে একটি বাসের হেলপার ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় এবং চালক তার ওপর দিয়ে বাস চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ওয়াসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে ওয়াসিমের বাবা-মা পাগলপ্রায়।
নিহতের বাবা মাহবুব ঘোরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একমাত্র ছেলে মারা গেছে। আমারতো আর কিছুই নেই। আমি এর বিচার দাবি করি। পাশাপাশি এমন ঘটনা কারও সাথে যেন না হয়ে সেই দাবি জানাই।’
এদিকে ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজার এলাকায় দুপুরে মানববন্ধন ও মহসড়ক অবরোধ করে স্থানীয়রা। এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়াসিমের সহপাঠী ও পুলিশ জানায়, সিলেট যাওয়ার জন্য শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার মহাসড়কের নাঈমা ফিলিং স্টেশন থেকে ওয়াসিমসহ তার আটজন সহপাঠী ময়মনসিংহ-সিলেট রুটের উদার পরিবহন বাসে উঠে। গাড়িতে উঠার পর বাসের সহকারী তাদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করে। তখন ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে ওয়াসিমসহ তার সহপাঠীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শেরপুর এলাকায় পৌঁছামাত্রই বাস থেকে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক। এতে ঘটনাস্থলেই ওয়াসিম নিহত হন।
ঘটনার দিনই বাসটির চালক জুয়েল আহমদ ও তার সহকারী মাসুক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়াসিম আব্বাস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে। তিনি মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির একমাত্র ছেলে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed