সিকৃবি ছাত্রকে চাপা দেওয়া সেই বাসচালক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াশিম আফনানকে (২২) চাপা দেওয়া সেই বাসের চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক বাস চালক জুয়েল আহমদ (২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে। তবে এ ঘটনায় তার সহকারি এখনও পলাতক রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে বাস চাপায় সিকৃবি ছাত্র ওয়াসিম আফনানের মৃত্যু হয়। ওয়াসিমকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা। আফনান নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়েন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিহত ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির পুত্র।
এদিকে রাত ৮টার দিকে বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী নিহতের অভিযোগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নিয়ে আগুন জ্বলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে কদমতলী বাস টার্মিনালে গিয়ে বাসটির কাউন্টার ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় রাতেই উদার পরিবহনের সেই বাসটিকে (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। তবে বাসটির চালক জুয়েল আহমদ হেল্পারকে নিয়ে পালিয়েছিলেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed