Main Menu

জুড়ীর উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় বিশিষ্টজনরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

আজ ২৩ মার্চ শনিবার নবনির্বাচিত চেয়ারম্যানের বাংলোয় ওই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির নেত্রী ও সাংবাদিক রাহেলা সিদ্দিকা, যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জুড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সন্তান বদর উদ্দিন, পারভীন আক্তার প্রমুখ।

Share





Related News

Comments are Closed