ঘানায় দুই বাসের সংঘর্ষে নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। শুক্রবার সকালে বনো ইস্ট অঞ্চলের রাজধানী আক্রায় এই দুর্ঘটনা ঘটে।
ঘানার চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়ার পথে দুই দূরপাল্লার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়। অন্যটি ভেঙে গুড়িয়ে যায়।
এ দুর্ঘটনায় দুই বাসের ৬০ আরোহী নিহত হয়েছে। এদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের সময় বাস দুটির প্রত্যেকটিতেই কমপক্ষে ৫০ জন করে যাত্রী ছিলেন।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদাতা ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ওই অঞ্চলের সরকারি কিনটামপো হাসপাতালের চিকিৎসক কওমি আরহিন বলেছেন, আহত ২৮ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
প্রসঙ্গত, ঘানায় প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। দেশটিতে প্রতিদিন সড়কে গড়ে ছয়জন মারা যায়।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed