বাংলাদেশিদের মঞ্চে সানি লিওন
বিনোদন ডেস্ক: সানি লিওন। বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। সাবেক এই পর্নস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী। নীল জগত থেকে বের হয়ে এসেছেন তিনি। এরপর বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে জানান দিয়েছেন নিজের দক্ষতার। বিতর্ক, সমালোচনা সব এড়িয়ে এগিয়ে চলেছেন নিজের গতিতে। যার ফলে তিনি এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
দর্শকদের কাছে তুমুল চাহিদাসম্পন্ন সানি লিওন এবার পারফর্ম করবেন বাংলাদেশিদের আয়োজনে একটি অনুষ্ঠানে। এটি হচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এই আয়োজনের ১৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ এপ্রিল। যুক্তরাষ্ট্রের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে বসবে তারকাদের এই আসর। এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-এ প্রথমবারের মতো কোনো বিদেশী তারকা অংশ নিচ্ছেন। তাও আবার বলিউড সেনসেশন সানি লিওন। বিষয়টি আয়োজক পক্ষ যেমন নিশ্চিত করেছেন, তেমনি সানি নিজেও ভিডিও বার্তায় জানিয়েছেন।
ভিডিও বার্তায় সানি লিওন বলেন, ‘আমি সানি লিওন। আমি আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এই আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো?’
আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানি লিওন ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ থেকেও থাকছেন বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে আছেন- রিজিয়া পারভীন, জাহিদ হাসান, তাহসান, তিশা, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, সজল, সাজু খাদেম, ইমন, নাদিয়া, প্রভা, ভাবনা ও মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি প্রমুখ।
এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশের দুই বরেণ্য অভিনয় শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ও সুবর্ণা মুস্তাফাকে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed