লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড় সংলগ্ন এলাকায় লরি চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) ভোর রাতে কাস্টমস মোড় সংলগ্ন ৪ নম্বর জেটি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি (২৯) একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তিনি নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার মিস্ত্রি পুকুর পাড় এলাকায় থাকতেন।
চাঁদপুর জেলার কচুয়া থানার লহ্মীপুর গাজী বাড়ি এলাকার আবুল খায়েরের সন্তান ওসমান গণি।
বন্দর থানার এসআই আমিনুল হক জানান, জেটি গেইট এলাকায় রাত আড়াইটার দিকে লরিটি মোটর সাইকেল আরোহী ওসমান গণিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে নেয়া হলে ভোর পৌনে চারটার দিকে তিনি মারা যান।
লরিটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ওসমান গণির মোটর সাইকেলটি লরির নিচে ঢুকে গিয়েছিল বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed