সিলেটে তার্কিশ শিক্ষা মেলা আজ
বৈশাখী নিউজ ডেস্ক : তুরস্কের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় এডুলিংক বাংলাদেশ ও তার্কিশ এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আজ শনিবার সিলেটে স্টাডি ইন তার্কি শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে।
নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ে দিনব্যাপী এ মেলায় তুরস্কের ৭টি ইউনিভার্সিটি অংশ নিচ্ছে। ইউনিভার্সিটিগুলো বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের মেধাভিত্তক বৃত্তি প্রদানসহ কম খরচে ইউরোপিয়ান ডিগ্রি অর্জনে সহায়তা প্রদান করবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এডুলিংকের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, ‘তুরস্কের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাংকিংয়ে অনেক এগিয়ে। ইউরোপের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর শিক্ষা খরচও অনেক কম।’
বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের মাধ্যমে তুরস্কের নামীদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে বলে জানান তিনি।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed