Main Menu

সিলেটে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় ট্রাকের ধাক্কায় দেবাশীষ দে পিনাক(৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টায় আম্বরখানা ট্রাফিক পয়েন্টের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় তিনি এ দূর্ঘটনার শিকার হন। এসময় ঘাতক ট্রাক খালি অবস্থায় সুবিদবাজার হতে আম্বরখানা ট্রাফিক পয়েন্টে দিকে আসার সময় দেবাশীষ দেবকে রাস্তা পারাপারার সময় পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় দেবাশীষ দেব মাটিতে লুটিয়ে পড়েন। এতে দেবাশীষ দেবের পা ভেঙ্গে যায় এবং শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে দূর্ঘটনাকারী গাড়িকে সনাক্ত করার সময় কৌশলে ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে এয়ারপোর্ট সড়কের দিকে চলে যায়। ঘটনার পর ট্রাফিক পুলিশ সদস্যরা দেবাশীষ দেবকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাকে কিছু সময় চিকিৎসা দেওয়া অবস্থায় দেবাশীষ দেব প্রাণ ত্যাগ করেন।

আম্বরখানা ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত টিএসআই আকবর হোসেন বলেন, ঘটনার পর পুলিশ সদস্যরা ট্রাকটি সনাক্ত করার সময় ট্রাকটি কৌশলে ট্রাফিক পয়েন্ট অতিক্রম করে দ্রুত গতিতে এলাকা অতিক্রম করে এয়ারপোর্ট সড়কের দিকে চলে যায়। ট্রাকটিকে সিগনাল দিলেও ট্রাকটি না থামিয়ে চলে যেতে থাকলে উপস্থিত এয়ারপোর্ট থানার অধীনস্থ আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহলরত একদল পুলিশ সিএনজি যোগে পিছন দিক থেকে ট্রাকটিকে সিগন্যাল গিয়ে থামানোর চেষ্টা চালান। এরপর ট্রাকটিকে আর আটকানো যায়নি। ঘাতক ট্রাক নম্বর ২২-২৪৬১। এ ঘটনায় ট্রাফিক পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবহিত করে বলে জানা যায়।

নিহত দেবাশীষ দে (৪৯) সিলেট নগরীর মিরাবাজার এলাকার উদ্দীপন ৮৫/৩ এর বাসিন্দা। তাঁর পিতা মৃত যশোবন্ত দে। তিনি দীর্ঘ ১৫/১৬ বছর যাবত আম্বরখানায় অবস্থিত সিলসিলা ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

সিলসিলা ইভেন্টের সত্তাধিকারী মো. ইয়াহিয়া আহমদ বলেন, দেবাশীষ দেব সকালে মিরাবাজারের বাসা থেকে সিলসিলা অফিসে আসার পথে আম্বরখানা ট্রাফিক পয়েন্ট দিয়ে রাস্তা পারাপারার সময় এ দূর্ঘটনার শিকার হন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, ঘাতক ২২-২৪৬১নং ট্রাকটি ঘটনার পর থেকে লাপাত্তা হয়ে গেছে। ট্রাকটি বিমানবন্দর সড়ক দিয়ে ঢুকেছিল। ট্রাকটিকে আটকের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেবাশীষ দেব নামক ব্যক্তি ঐ ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

Share





Related News

Comments are Closed