সিলেটে ‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লন্ডনী রোডে ‘বিয়ের প্রলোভনে’ এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশ অভিযুক্ত বাবলুর রহমান বাবুলকে (৩২) গ্রেপ্তার করেছে।
জালালাবাদ থানার এসআই অমিত সাহা ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।
ধর্ষণে অভিযুক্ত বাবুল লন্ডনী রোডের শহীদ ম্যানশনের বাসিন্দা। ওই এলাকায় একটি দোকান রয়েছে তার। অন্যদিকে ধর্ষিতা কিশোরী (১৪) লন্ডনী রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
এসআই অমিত সাহা জানান, বৃহস্পতিবার রাতে মেয়েটির মা থানায় বাবলুর রহমান বাবুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দেয়া হয়েছে। শুক্রবার সকালে বাবুলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed