সিলেটে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। বুধবার দুপুরে এই অভিযানে নগরীর তিনটি এলাকায় চারটি প্রতিষ্ঠানে ওজন মাপার যন্ত্রপাতিতে গড়মিল পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলার করা হয়।
বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম এ মামলাগুলো দায়ের করে।
অভিযানকালে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন (বিএসটিআই)-২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’এর বিভিন্ন ধারায় ওজন মাপার যন্ত্রপাতিতে বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ না থাকায় নগরীর আম্বরখানাস্থ ইসমাইল স্টোর, বিমানবন্দর সড়কের ভাই ভাই স্টোর, খাসদবীরস্থ আরাফাত ফুড এবং পাঁচ তারা বেকারির বিরুদ্ধে মামলা করা হয়।
বিএসটিআই, সিলেটের আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌশলী শফিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed