সিলেটে ডিজিটাল ট্রাফিক কার্যক্রমের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এখন থেকে ফিটনেস কাগজপত্রসহ যানবাহন ও চালক সংক্রান্ত বিভিন্ন মামলায় জরিমানা আদায় করা হবে পজ মেশিনের মাধ্যমে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো সহজ হবে। উপকৃত হবেন সরকার ও সাধারণ মানুষ।
বুধবার বিকেলে সিলেট মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া নগরীর চৌহাট্টা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজকের পর থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরো স্বচ্ছ হবে। এতে দেশ ও জনগন উপকৃত হবেন। ডিজিটাল রশিদ পাওয়ায় গাড়ির চালক যেমন সন্তুষ্ট থাকবেন তেমনি সন্তুষ্ট থাকবেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, ট্রাফিকের ডিসি (দক্ষিণ) ফয়সল মাহমুদ, ডিসি (উত্তর) আজবাহার আলীসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
উদ্বোধনের পর তাৎক্ষনিকভাবে ৫/৬টি মামলা ডিজিটাল পদ্ধতিতে সমাধান করা হয়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed