সিলেটে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের মেন্দিবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (নং-সিলেট থ-১১-৩৬১৫) জব্দ করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কোতোয়ালি থানার এসআই অনুপ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২টি ছোরা ও ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করেছে।
বুধবার (২০ মার্চ) কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের মোগলাবাজার থানাধীন গঙ্গানগরের রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্নব (২৩), দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের আমির অালীর ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪), মোগলাবাজার থানাধীন আলমপুর বড়বাড়ির আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৩২)।
সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ণবসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি মোবাইল সেট ও ২টি ছোরা উদ্ধার করেছে।
তিনি অারও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলায় দায়ের করেছে পুলিশ। অর্ণবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed