Main Menu

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সিলেটে যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থেকে এবাদুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার সকাল সাড়ে ৬টায় গোয়াইনঘাট উপজেলার খাসমৌজা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এবাদুর ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত এবাদুর দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে।’

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed