Main Menu

স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত হলেন পারভীন

Manual3 Ad Code

পবিশ্বনাথ প্রতিনিধি : শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুই মসজিদে বন্দুকধারী হামলাকারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার হোসনে আরা পারভিন (৪২)। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিরেরচর গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। হোসনে আরার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে। তিনি স্বামী ফরিদ উদ্দিনের সাথে দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে নিউজিল্যান্ডে বসবাস করে আসছিলেন। শিপা বেগম (১৩) নামে তাদের এক কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ, ২০০৯ সালে তারা বাংলাদেশে এসেছিলেন বলে তাদের পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের মধ্যাঞ্চল ও শহরতলী লিনউডের দুই মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। এসময় একটি মসজিদে ছিলেন ফরিদ উদ্দিন ও পার্শ্ববর্তী নারীদের মসজিদে ছিলেন হোসনে বেগম। পেশায় হোমিও চিকিৎসক ফরিদ প্যারালাইজড হওয়ায় তাকে হুইল চেয়ারে করে ওই মসজিদে দিয়ে যান হোসনে আরা। এর প্রায় ১৫ মিনিট পর পুরুষদের মসজিদের ভেতরে গুলাগুলির শব্দ শুনে স্বামীকে বাঁচাতে বের হন তিনি। এ সময় বন্দুকধারীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একটি সূত্র জানায়, মসজিদের বাইরে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন মুসল্লি হুইল চেয়ারে করে ফরিদ উদ্দিনকে মসজিদ থেকে বের করে নেওয়ায় তিনি বেঁচে গেছেন।

Manual7 Ad Code

শুক্রবার সন্ধ্যায় নিহত হোসনে আরার স্বামীর বাড়ি বিশ্বনাথ সদর ইউনিয়নের উত্তর মিরেরচর গ্রামে সরেজমিন গেলে কথা হয় ফরিদ উদ্দিনের বড়ভাই মঈন উদ্দিনের সাথে। তিনি জানান, ‘আজ জুম্মার নামাজ পড়ে মর্মান্তিক ঘটনাটি শুনতে পারি। হোসনার নিহত হবার খবর শুনে শোকবিহব্বল হয়ে পড়েছি আমরা। ফরিদের সাথে আমার ছেলের কথা হয়েছে। তিনি অক্ষত আছেন।’

Manual4 Ad Code

দেশে থাকা হোসনে আরা পারভীনের ভাগ্নে মাহফুজ চৌধুরী বলেন, নিউ জিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী নিহত পারভীনের মরদেহ এখনও তাদের পরিবারের কাছে হস্তান্তর করেনি। পুলিশের পক্ষ থেকে পারভীনের নিহত হওয়ার বিষয়টি নিউজিল্যান্ডে অবস্থানকারী তার স্বজনদের জানানো হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলি জানান, খবর পেয়ে তারা পারভীন আক্তারের গ্রামের বাড়ী জাঙ্গালহাটা পরিদর্শন করেছেন এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code