ওসমানীনগরে মুখ থেতলানো কিশোরের লাশ
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় স্কুলের মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক কিশোরের মুৃখ থেতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার উমরপুর ইউপির মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজ উপজেলার নিজ মান্দারুকা গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন কিশোর খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোস্তাফিজকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর রাতে সে আর বাড়ি ফিরেনি। ধারণা করা হচ্ছে তার বন্ধুরাই তাকে ইট অথবা ভারি কোনো জিনিস দিয়ে মুখ থেতলিয়ে হত্যা করে বাড়ির পার্শ্ববর্তী মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে যায়।
তিনি আরো জানান, শুক্রবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। এ ঘটনায় নিহত মোস্তাফিজের এক বন্ধুকে আটক করা হয়েছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed