নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪০
আর্ন্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডন। এই ঘটনায় পুলিশ হামলাকারী ট্যারেন্টসহ চারজনকে আটক করেছে। আটকদের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে তারা কেউ সন্ত্রাসী তালিকায় ছিল না। খবর গার্ডিয়ানের।
এদিকে হামলায় জড়িত থাকা অস্ত্রধারী কেউ এখনো শহরে রয়েছে বলে ধারণা পুলিশের। ক্রাইস্টচার্চ শহরের বাসিন্দাদের বলা হয়েছে ঘরের বাইরে না বেরুবার জন্য। এছাড়া, মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকা জানিয়েছে, ক্রাইস্টচার্চের তৃতীয় একটি স্থানেও গোলাগুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। বিস্ফোরক থাকার সন্দেহে শহরটির হাসপাতালে তল্লাশি চালানো হয়েছে।
ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ এ ধরনের সন্ত্রাসী ঘটনা সাহসিকতার সঙ্গে মোকাবিলার জন্য পুলিশ ও নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা, অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কের মসজিদ আল নূর ও শহরতলী লিনউডের মসজিদে হামলা চালায় একাধিক বন্দুকধারী। আল নূর মসজিদে প্রায় তিন শ’ মুসল্লি নামাজ পড়তে সমবেত হয়েছিলেন।
অনলাইনে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে এক হামলাকারী। ভিডিওটিতে সে দাবি করে, এটি একটি সন্ত্রাসী হামলা। হামলাকারী গুলি চালানোর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করেছে। তবে এই ভিডিওটি সাধারণ মানুষদের দেখতে নিষেধ করেছেন মনোবিদরা। ফেসবুকও ভিডিওটি রিমুভ করতে চেষ্টা করছে বলে জানিয়েছে।
এই ঘটনায় পুরো ক্রাইস্টচার্চে বিরাজ করছে থমথমে অবস্থা। পুরো শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডারন এক সংবাদ সম্মেলনে এই দিনকে, নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed