সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে নগরীর মহাজনপট্টির ফেরদৌস ম্যানশনের সামনে থেকে বন্দরবাজার ফাঁড়ির এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো- শহরতলীর পাঠানপাড়া (শিববাড়ী) এলাকার আব্দুল খালেকের ছেলে রুবেল আহমদ (২৯), দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামের সানর মিয়ার ছেলে কামরুল ইসলাম লিমন (২৭) ও গোলাপগঞ্জের হেতিমগঞ্জের কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে শেখ মনির ওরফে কালা মনির (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল গফফার জানান- রাত ৮ টার দিকে আটক তিনজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে।
তিনি আরো জানান, এরা দীর্ঘদিন এই এলাকায় অস্ত্রের মুখে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো। এদের নামে বিভিন্ন থানায় পুর্বেও একাধিক মামলা ছিলো। আটক তিনজনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি নীল রংয়ের পালসার বাইক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed