Main Menu

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-অরিচা মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানাতে পাওয়া যায়নি।

Manual1 Ad Code

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকাল ৭টার দিকে ঢাকামুখি একটি মুরগিবোঝাই পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখি একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুই যাত্রী নিহত ও কয়েকজন আহত হন।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code