Main Menu

সিলেটে সহকারী শিক্ষকদের মানববন্ধন পালন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় সিলেটে প্রাথমিক সহকারী শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, অামরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ তিন গ্রেড বেতন বৈষম্যের বোঝা নিয়ে সরকারের বিভিন্ন মহলে দাবি জানিয়ে অাসছি। গত ২০১৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের অনশন করি প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন নির্ধারনের জন্য। তখন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালকের একমাসের মধ্যে বেতন বৈষম্য নিরসনের অাশ্বাসে অনশন স্থগিত করা হয়। পরবর্তিতে বছর অতিবাহিত হওয়ার পরও বেতন বৈষম্য নিরসন করা হবে করে করে দিন যায়। কিন্তু বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত কেনো ঘোষনা নাই। অতি সম্প্রতি মিডিয়ায় প্রচার হয়, সহকারী শিক্ষকদের ১২তম এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের কাজ চলছে। সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করে ১১তম গ্রেড প্রদান করা হবে। অথচ চার পাঁচজন শিক্ষক নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রয়োজন নাই। দরকার একজন অফিস সহকারী। একজন অফিস সহকারীর অভাবে ভোগছে বিদ্যালয়গুলো।বিদ্যালয়ের নানাবিদ অফিসিয়াল কাজ শিশুজরিপ, ভোটার তালিকা, উপবৃত্তিসহ সকল কাজে শ্রেণি পাঠ বন্ধ রেখে শিক্ষকদের তা করতে হয়। যা মানসম্মত শিক্ষার অন্তরায়।

Manual4 Ad Code

শিক্ষক নেতারা অারও বলেন, এই পদ সৃষ্টি করা হলে সহকারী শিক্ষকদের প্রধানশিক্ষক হওয়ার স্বপ্ন চিরতরে শেষে হয়ে যাবে বলে মনে করেন। নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষকদের বঞ্চিত রাখতে এই সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির অশুভ পায়তারা একটি মহলের। মহলটি বিভিন্ন সময় সরকার সহ অনেক মহলে এই পদের জন্য দাবি করে অাসছে । শিক্ষক নেতৃবৃন্দ সহকারী প্রধান শিক্ষক পদের পরিবর্তে অফিস সহকারী নিয়েগ দেওয়া হোক, যা শিক্ষার জন্য মঙ্গলজনক হবে। শিক্ষক নেতবৃন্দ অারও বলেন, সহকারী শিক্ষকদের ১১তম এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানই বৈষম্য নিরসনের একমাত্র উপায় এবং যা হবে মান সম্মত শিক্ষা বাস্তবায়নের প্রথম সোপান। শিক্ষকদের তিনগ্রেড বেতন বৈষম্যে রেখে মান সম্মত শিক্ষা কোনো ক্রমেই সম্ভব নয়। শিক্ষার জন্য শিক্ষার প্রকৃত কারিগরদের অবশ্যই বেতন বৈষম্যের অশুভ চাপ থেকে মুক্তি দিয়ে নির্ভার শ্রেণি পাঠে মনোযোগী করতে হবে।শিক্ষক নেতৃবৃন্দ অারও বলেন, যেখানে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের একই ক্যাটাগরিতে রাখা হয় বেতনের বেলায় কেন বৈষম্য করা হবে?

Manual6 Ad Code

শিক্ষক নেতারা এই শিক্ষা সপ্তাহের মধ্যে বেতন বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের ১১গ্রেডে বেতন প্রদানে প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষনা চান।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রমথেশ দত্ত, সিনিয়র যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, কল্যানব্রত বিশ্বাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক,স্বপন তালুকদার, নাছির মাহমুদ, সভাপতি দক্ষিন সুরমা, বাবুল কান্তি দাশ মেগল, সভাপতি বিশ্বনাথ,অাব্দুল মালেক রাঢ়ী, সাধারন সম্পাদক, মহানগর,বুরহান উদ্দীন, সাধারন সম্পাদক, জৈন্তা,শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক, গোলাপগঞ্জ,জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট,মিটন চন্দ্র দাশ,সাধারন সম্পাদক,দক্ষিন সুরমা, সাধন দাস, বিয়ানীবাজার, সাইফুল ইসলাম রাজ্জাক, সভাপতি ফেঞ্চুগঞ্জ,চঞ্চল দাম, সাধারণ সম্পাদক, ওসমানী নগর,অাব্দুল হালিম, জকিগঞ্জ,অারো বক্তব্য রাখেন শাহীন অাহমদ, অাব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমা,রঞ্জিত মোহন প্রমুখ।

Manual1 Ad Code

পরে শিক্ষক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code