ভুটানকে হারিয়েই সেমিতে মেয়েরা
স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে হলে একটি জয় পেলেই চলতো বাংলাদেশের। বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে সেই জয় তুলে নিয়েছে নারী দল। সেমিফাইনালে উঠে গেছে তারা। জিতেছে ২-০ গোলের ব্যবধানে।
বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম গোলটি করেন মিসরাত জাহান মৌসুম। ম্যাচের ৪৬ মিনিটে তার গোলে এগিয়ে যায় মেয়েরা। পরে ম্যাচের শেষ দিকে গোল করেন বাংলাদেশ নারী দলের সেরা স্ট্রাইকার সাবিনা খাতুন।
গ্রুপে এর আগের ম্যাচে নেপালও হারায় ভুটানকে। দুই হার নিয়ে তাই বিদায় হয়ে গেছে ভুটান। বাংলাদেশ এবং নেপাল উঠে গেছে সেমিতে। এখন এই দুই দলের মধ্যে গ্রুপ সেরা হওয়ার লড়াই হবে। আগামী শনিবার গ্রুপ সেরার লড়াইয়ে মাঠে নামবে দু’দল।
ম্যাচে অবশ্য বাংলাদেশের মেয়েরা দারুণ কিছু সুযোগ তৈরি করে। আরও বড় জয়ও পাওনা ছিল নারী দলের। কিন্তু দারুণ কিছু সুযোগ মিস করার তা আর হয়ে উঠেনি। এছাড়া ম্যাচের একদম শেষ সময়ে তহুরার একটি শট সামান্যর জন্য গোল হয়নি।
গ্রুপে বাংলাদেশ এবং নেপালের একটি করে জয়ে পয়েন্ট সমান। কিন্তু গোল ব্যবধানে গ্রুপে এগিয়ে আছে নেপাল নারী দল। তারা প্রথম ম্যাচে ভুটানের জালে বাংলাদেশের থেকে এক গোল বেশি দেয়। শনিবার তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলতে জয় ভিন্ন কিছু ভাবার নেই সাবিনাদের।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed