Main Menu

ব্রাজিলে স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি স্কুলে অজ্ঞাত দুই বন্দুকধারীর হামলায় ৫ শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও ১৭ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

ব্রাজিলের স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ওই স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সের ৬ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

পুলিশ বলছে, বন্দুকধারীরা আত্মহত্যা করার আগে পাঁচজন ছাত্র ও এক স্কুল কর্মচারীকে হত্যা করে। ওই ঘটনায় আহত ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: রিও টাইমস

নিহতরা হলেন, পাঁচজন শিক্ষার্থী, একজন কর্মচারী, একজন স্থানীয় ও দুই বন্দুকধারী।

গ্লবনউজ টিভির তথ্য মতে, আক্রমণের কারণ জানাতে পারেনি পুলিশ।

ব্রাজিলে স্কুলে বন্দুক হামলার ঘটনা বিরল।

এর আগে ৭ এপ্রিল, ২০১১ সালে একজন প্রাক্তন শিক্ষার্থীর বন্দুক হামলায় রিও দে জেনেইরোয়ের রিয়ালেনগোতে একটি স্কুলে ১২ জন শিশু আহত হয়েছিলেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা।’

Share





Related News

Comments are Closed