জৈন্তার সারি নদী দেখে মুগ্ধ সিইসি নূরুল হদা
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার (১৩ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ব্যক্তিগত সফরে জৈন্তাপুরে যান। এসময় তিনি বাংলাদেশের অন্যতম নীলনদ খ্যাত সারি নদী পরিদর্শন করেন। পরে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিস এবং জৈন্তাপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
সারি নদী পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার জৈন্তাকে প্রাকৃতিক নৈস্বর্গিক সৌন্দর্য্যের অপরুপ লীলাভূমি বলে অবিহিত করেন। তিনি বলেন নিজ চোখে না দেখলে, এর আসল সৌন্দর্য উপভোগ করা যেতো না। তিনি এ অঞ্চলের পর্যটন উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অনুরোধ করবেন বলে মন্তব্য করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, আঞ্চলিক সিনিয়র কর্মকর্তা ইসরাইল হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ বি এম শাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসানাত খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির, প্রধান নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত সহকারি মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হাসানাত প্রমুখ।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed