কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বৃহত্তর ঢাকনাইল এলাকায় এজমালী সম্পত্তির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকায় আধিপত্য ও এজমালী সম্পত্তির দখল ও জলমহালের টাকার হিসাব নিকাশ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজন বাখাইরপার গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষকালে আব্দুল লতিফ পক্ষের বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর পুত্র আমির উদ্দিন (৫০) মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত আমির উদ্দিনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়- ঢাকনাইল ৯ মৌজার হাওর এলাকার কোটি টাকার এজমালী সম্পত্তির দখল ও টাকার হিসাব নিকাশ নিয়ে আব্দুল জলিল ও লতিফ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উভয় পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা বিরাজ করছিল এবং মারামারিরও ঘটনা ঘটে। এ নিয়ে কানাইঘাট থানায় পাল্টাপাল্টি দু’পক্ষ একে অপর পক্ষকে ঘায়েল করার জন্য কয়েকটি মামলা দায়ের করেন।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed