বোয়িং ৭৩৭ প্লেন চলাচল বন্ধ সিঙ্গাপুরে
আন্তর্জাতিক ডেস্ক: দুদিন আগে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্ত হয়। এতে ১৫৭ আরোহীর সকলেই নিহত হন। এ ঘটনার পর এই মডেলের উড়োজাহাজ চলাচল বন্ধ করে চীন, ভারত ও ইথিওপিয়া।
এবার এই মডেলের বোয়িং প্লেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে সিঙ্গাপুর। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএএএস) এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।
সিএএএস জানায়, সিঙ্গাপুরের অভ্যন্তরে এবং বাইরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ১০ মার্চ রবিবার আদ্দিস আবাবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ জন ক্রু-সহ ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করে ইথিওপিয়ার এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি। পরে বিশোফতু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed