ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে দিয়ে সোমবার (১১ মার্চ) বহু প্রতিক্ষীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগ অন্য সব পদে জয়ী হলেও ভিপি পদটি জিতে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।
হল সংসদের প্রাপ্ত ফলাফল সূত্রে, হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী শহীদুল হক শিশির সহ-সভাপতি (ভিপি), মো. মেহেদী হাসান মীর্জা সাধারণ সম্পাদক (জিএস) এবং সাদিল আব্বাস সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সার্জেন্ট জহুরুল হক হলে ভিপিসহ ১২ পদেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। কেবল জিএস হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ফজলুল হক মুসলিম হলের হল সংসদ নির্বাচনে ভিপিসহ পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। হল সংসদের বাকি আটটি পদে জয় পেয়েছেন ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা।
শামসুন নাহার হল সংসদে ১৩ পদের মধ্যে ভিপি ও জিএসসহ আট পদেই জয় পান স্বতন্ত্র প্রার্থীরা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের হল সংসদ নির্বাচনেও ভিপি এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা।
কুয়েত মৈত্রী হলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদে জিতেছেন সুস্মিতা দে; জিএস পদে জিতেছেন সাগুফতা বুশরা মিশান।
কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের তানজিনা আক্তার সুমা এবং জিএস পদে একই প্যানেলের মনিরা শারমিন জয়ী হয়েছেন।
সূর্য সেন হলে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগ জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন মো. মারিয়াম জাহান খান সোহান ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. সিয়াম রহমান।
এই হলে স্বতন্ত্র থেকে সাহিত্য সম্পাদক হয়েছেন আল-সাদী ভূইয়া ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. জুলহাস সুজন।
জিয়াউর রহমান হলে পূর্ণ প্যানেল জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল ও জিএস হয়েছেন হাসিবুল হোসাইন শান্ত। এজিএস নির্বাচিত হয়েছেন আব্দুল মইন আবির।
বঙ্গবন্ধু হলে ভিপি-জিএসসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ভিপি হয়েছেন আকমল হোসেন ও জিএস মেহেদি হাসান শান্ত। ছাত্রলীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এজিএস হয়েছেন মো. জুলফিকার হাসান।
এই হলে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত এবং সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী আতাউল্লাহ আরমান জয়ী হয়েছেন।
বিজয় একাত্তর হলেও ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন সজীবুর রহমান সজীব ও জিএস হয়েছেন নাজমুল হাসান নিশান। এজিএস নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু ইউনুস।
হাজী মুহাম্মদ মুহসীন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ভিপি পদে জয়ী হয়েছেন শহীদুল হক শিশির৷ জিএস পদে জিতেছেন মেহেদি হাসান মিজান।
স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়েছে। ভিপি হয়েছেন আব্দুল আলীম খান, জিএস পদে জয়ী হয়েছেন আব্দুর রহীম৷
অমর একুশে হলে ভিপি পদে জয়ী হয়েছেন মেহেদী হাসান সুমন। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত। জিএস হয়েছেন ছাত্রলীগের প্যানেলের আহসান হাবীব। অন্য পদগুলোতেও ছাত্রলীগ জয়ী হয়েছে।
কবি জসীমউদদীন হলে ছাত্রলীগ জয়ী হয়েছে। ভিপি পদে জয়ী হয়েছেন ফরহাদ আলী; জিএস পদে জয়ী হয়েছেন ইমাম হাসান।
এসএম হলে ভিপি হয়েছেন মোজাহীদ কামাল উদ্দীন, জিএস হয়েছেন জুলিয়াস সিজার। ছাত্রলীগের প্যানেলের সবাই জয়ী হয়েছেন এই হলে।
শহীদুল্লাহ হলে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। ভিপি হয়েছেন হোসাইন আহমদ সোহান, জিএস হয়েছেন ইরফানুল হাই সৌরভ।
ফজলুল হক হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান তমাল, জিএস হয়েছেন ছাত্রলীগের মাহফুজুর রহমান।
জগন্নাথ হল ছাত্রলীগের প্যানেলের সবাই জয়ী হয়েছেন। ভিপি হয়েছেন উৎপল বিশ্বাস, জিএস হয়েছেন কাজল দাস।
এর আগে সোমবার (১১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed