ভিপি নূরের ওপর ছাত্রলীগের হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর ও তার সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ঘটনা ঘটে।
বেলা পৌনে ২টার সময় নতুন ভিপি নুরুল হক নূর হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তার সহকর্মীদের নিয়ে টিএসসিতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল।
এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন।
ছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করেন এবং স্লোগান দেন।
প্রসঙ্গত, সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নুরুল হক নূর। ছাত্রলীগ এই বিজয় মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed