সিলেটে তিন রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার অভিযোগে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহের প্রধান ফটক এলাকায় তিন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়া। এ সময় জাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা ও এলাহী রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, ‘দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক সহস্রাধিক দর্শনার্থী সিলেট বেড়াতে আসেন। তারা দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অবস্থানও করেন। কিন্তু এখানকার রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে। অভিযানেও এসব রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে।’
এ সময় তিন রেস্টুরেন্টে জরিমানা ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার সামগ্রি নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed