Main Menu

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।-খবর বিবিসির

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আট ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তবে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের স্বজন ও আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নতুন মডেলের বিধ্বস্ত এয়ারক্রাফটি মাত্র চার মাস আগে রাষ্ট্রীয় পতাকাবাহী ইথিওপিয়ান এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়। ২০১০ সালে বৈরুত থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে এয়ারলাইন্সটির একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code