সিলেটে চোলাই মদ ও গাঁজাসহ আটক ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় সোপর্দের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার আক্তার মিয়ার ছেলে পান্না মিয়া (২০), হালিম মিয়ার ছেলে নওশাদ মিয়া (৩২), আব্দুল মালেক মিয়ার ছেলে এরশাদ মিয়া এবং সিলেট নগরীর ভার্থখলার আব্দুস সাত্তারের ছেলে জাকির হোসেন বাবলা (২৬)।
অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাহাবুর আলম মন্ডল জানান, আটককৃতরা কৌশলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোলাই মদ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গাঁজা এনে সিলেট শহরে বিক্রি করত। দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার জন্য তারা দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নদীর পাড় এলাকাকে ব্যবহার করত। গোপন সংবাদের ভিত্তিতে এবং সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনার শুক্রবার সন্ধায় এ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভার্থখলায় অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed