সিলেটে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নগরীর আম্বরখানাস্থ ফ্রিডম জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর শরীর থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রায় দুই ঘন্টা ধরে মোছাম্মত দেওয়ারুন নেছা নামের ওই নারীর দেহে অস্ত্রোপচার করা হয়।
ফ্রিডম হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দিপু দাস এর নেতৃত্বে ডাঃ শাকিল রহমান, ডাঃ আলী নূরসহ একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এ অস্ত্রোপচার করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার নূরপুর গ্রামের মোঃ তারা মিয়ার স্ত্রী মোছাম্মত দেওয়ারুন নেছার জরায়ূর মুখ থেকে এ টিউমার অপসারণ করা হয়।
এ ব্যাপারে ওই নারীর স্বামী তারা মিয়া জানান, তার স্ত্রীর টিউমার অপসারণের জন্য সিলেটের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন। অধিকাংশ হাসপাতাল থেকে তাকে ঢাকায় গিয়ে অপারেশন করানোর পরামর্শ দেয়া হয়।
অবশেষে ফ্রিডম জেনারেল হাসপাতালে অপেক্ষাকৃত কম মূল্যে অপারেশন করাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। বর্তমানে তার স্ত্রী অনেকটাই সুস্থ এবং ফ্রিডম হাসপাতালে ফলোআপ চিকিৎসা নিচ্ছেন বলে জানান তারা মিয়া।
Related News
সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যুRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যুRead More



Comments are Closed