Main Menu

জৈন্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক ২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো গোলাপগঞ্জের উত্তর ধারাবহর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. উজ্জ্বল (৩০) ও রনিখাইল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৩)।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতরা গত মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে মোটরসাইকেলটি চুরি করেছিল। এ বিষয়ে মোটরসাইকেলের মালিক জৈন্তাপুর থানায় জিডি করেছিলেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code