Main Menu

সিলেটে টিলা কাটায় ‘ইসকন’কে জরিমানা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে সিলেট নগরীর কাজলশাহ এলাকাস্থ যুগলটিলা কাটার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘ইসকন’ মন্দির কর্তৃপক্ষকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে এই জরিমানা করা হয়।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান।

Manual3 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন। এ সময় অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম, জুনিয়র কেমিস্ট সানোয়ার হোসেনসহ কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম জানান, কাজলশাহে থাকা ইসকন মন্দির কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই যুগলটিলা কাটছিল। তারা টিলা কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করতে চেয়েছিল। খবর পেয়ে আজ অভিযান চালানো হয়। অভিযানে টিলা কাটা বন্ধ করে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code