Main Menu

জামালগঞ্জে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও ফার্মেসিসহ ৯ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এডি নূর হোসাইনের সমন্বয়ে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে নামে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

Manual3 Ad Code

এসময় অভিযানে অপরিচ্ছন্ন খাদ্যপণ্য পরিবেশনের দায়ে ইস্টি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, তিতাস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, জ্যোতি মিষ্টিঘরকে ২ হাজার টাকা ও ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় আহমদিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা, ভাগী রথি ফার্মেসিকে ৪ হাজার টাকা, রাতুল ফার্মেসিকে ২ হাজার টাকা, বন্ধু ফার্মেসিকে ২ হাজার টাকা ও শ্রী মা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code