বহিষ্কার হলেন সুলতান মনসুর
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, ‘দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের অভিযোগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য থেকে অব্যাহতি ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।’
মন্টু বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুরকে গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে গণফোরামের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছিল। এখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক ও মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed