Main Menu

সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় নগরী সিলেটে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সিলেট জেলা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

এদিকে সকাল ১১টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি’ বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

Manual3 Ad Code

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও দলীয় কার্যালয়সহ নগরের ২৭টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code