Main Menu

কানাইঘাট থানায় আটক প্রেমিক যুগলের বিয়ে!

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় হাতে নাতে তালাকপ্রাপ্ত দুই সন্তানের জননী ও তার প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করার পর থানায় তাদের বিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৩ মার্চ রবিবার মধ্য রাতে শিবনগর গ্রামের সৌদি প্রবাসী শফিকুল হকের তালাক প্রাপ্ত মেয়ে ২ সন্তানের জননী ফাহিমা বেগম (২৪) পৌরসভার দূর্লভপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র অটোরিক্সা (সিএনজি) চালক রেজওয়ান (২৩) সাথে নিজ বাড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

পরে সোমবার ভোরে তাদেরকে কানাইঘাট থানায় সোপর্দ করেন গ্রামবাসী। দুপুরে থানায় উভয়ের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে ফাহিমা ও রেজওয়ানের ২ লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে শরীয়াহ মোতাবেক বিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফখর উদ্দিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া বেগম।

কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপের জন্য ফাহিমা ও রেজওয়ানকে গ্রামের লোকজন আটক করে থানায় সপর্দ করার পর উভয় পরিবারের লোকজনদের সম্মতিক্রমে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়।

জানা যায়, ফাহিমা বেগমকে পূর্বে বিয়ে করে ছিলেন সেলিম উদ্দিন নামের এক ব্যক্তি।সেলিম ফাহিমাকে দেড় বছর পূর্বে তালাক দিয়েছেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed