ওমরাহ পালনে গিয়ে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মদিনার ওয়াদি আল জিন্নী (জ্বিনের পাহাড়) এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৪ মার্চ) মাগরিবের সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা, তাদের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার ছোয়াং এলাকায়।
জানা যায়, নাজিম ও জয়নাল বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে তারা মদিনায় হযরত মোহাম্মদ (স.) রওজা জেয়ারতে যান। সেখান থেকে তারা ওয়াদি আল জিন্নীতে জ্বিনের পাহাড় দেখতে যান।
এসময় রাস্তায় অনেকের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয় বলে জানা গেছে।-ইউএনবি
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed