গোলাপগঞ্জে দুই প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম। রোববার ও সোমবার পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিএসটিআই’র সিএম সনদ বিহীন ড্রিংকিং ওয়াটার ও বেকারী পণ্য উৎপাদন/বিক্রয়/বিতরণ করায় মেসার্স গ্রীন বাংলা ড্রিংকিং ওয়াটার ও মেসার্স তৃপ্তি ফুডসের বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর বিভিন্ন ধারায় পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই সিলেটের আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed