Main Menu

সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের

বৈশাখী নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে পৌঁছেছে অসুস্থ ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অবতরণ করে।

সেলেটর বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সোমবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

সৌজন্যে: সময় টিভি

Share





Related News

Comments are Closed