Main Menu

কোম্পানীগঞ্জে ৮টি বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি যন্ত্রদানব বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় বোমা মেশিনের কাজে ব্যবহৃত এক হাজার ফুট পাইপ নষ্ট করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযান চলাকালে টের পেয়ে বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযানে পুলিশ এবং বিজিবি সদস্যগণ অংশগ্রহণ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, কোন ভাবেই পরিবেশ ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। বোমা মেশিনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে লে জানান তিনি।

Share





Related News

Comments are Closed