প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ফের পেছাল
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ফের পিছিয়েছে। আগামী ১৫ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৩ মার্চ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ পালনের সিদ্ধান্ত গ্রহণের ফলে তা পিছিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ নিয়ে দুই বার পরীক্ষার তারিখ পেছানো হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির বিষয়টি জানিয়েছেন। কবে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত শিক্ষা সপ্তাহ আয়োজন নিয়ে ব্যস্ততা। অনুষ্ঠানটি শেষে মন্ত্রণালয়ের সভা করে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পুনরায় নির্ধারণ করা হবে।’ তবে মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে বলে মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে।
আগামী ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হবে জাতীয় শিক্ষা সপ্তাহ। ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এ স্লোগানে এবার পালিত হবে শিক্ষা সপ্তাহ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে এসএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে মার্চে নেওয়া হয়।
জানা গেছে, এবার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে নেওয়া হবে। নির্ধারিত জেলায় পরীক্ষা আয়োজনের আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সব সেট পাঠানো হবে। পরীক্ষার দিন সকাল ৮টায় প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
ডিপিইর কর্মকর্তারা জানান, সারা দেশে ১২ হাজার পদে ২৪ লাখের বেশি আবেদনকারী হওয়ায় এবার প্রথমবারের মতো লিখিত পরীক্ষা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed