Main Menu

রকীব শাহ (রহ.)-এর বার্ষিক ওরস সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীটুলায় হজরত রকীব শাহ (র.) এর তিনদিনব্যাপী ৫৩ তম বার্ষিক ওরসের সমাপণী দিনে শনিবার মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওয়ালী ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাজার ফেডারেশনের সহসভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজারের খাদেম ও গদ্দীনসীন ড. কাজী কামাল আহমদ শাহ পীরজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওয়ালী ভক্তবৃন্দ পরিষদের সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দীন, হজরত শাহজালাল (রহ.) সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এএফএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেন, মাজারের নির্বাহী খাদেম মাওলানা আবুল কালাম।

উল্লেখ্য, প্রতি বছরের বাংলা মাসের ১৬, ১৭ ও ১৮ই ফাল্গুন হজরত রকীব শাহ (রহ.)-এর উরস শরীফ পালন হয়ে আসছে।

Share





Related News

Comments are Closed