Main Menu

প্রেমের টানে ব্রাজিলের তরুণী সিলেটে

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি : ফেসবুকে পরিচয়। অতঃপর আলাপন থেকে বন্ধুত্ব। দীর্ঘ ১৮ মাসে বন্ধুত্ব সম্পর্ক গড়ায় প্রেমে। তাই দেশ-মহাদেশ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রেমিকের কাছে ছুটে আসেন ব্রাজিলের তরুণী লুসি ক্যলেন (২৯)। প্রেমের সম্পর্কে সুদৃঢ় করতে ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রেমিকের সাথে।

লুসি ক্যালেনের বাড়ি ব্রাজিলের বাখজিয়াং এলাকায়। সেখানকার একটি হাসপাতালের হেল্প লাইনে কর্মরত ছিলেন তিনি। আর এখন আছেন সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিলপার গ্রামের স্বামী সাহেদ আহমদের (২৯) বাড়িতে। সাহেদ আহমদ পেশায় আনসার সদস্য।

সাহেদ জানান, ‘গত ২০ ফেব্রুয়ারী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লুসি। পরদিন ২১ ফেব্রুয়ারী সিলেট জজ কোর্টের আইনজীবি সিরাজুল ইসলামের মাধ্যমে লুসি ক্যালেন সিলেট আদালতে উপস্থিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন খাদিজা বেগম। এরপর ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।’

Manual7 Ad Code

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় নবদম্পতি লুসি ক্যালেন ও সাহেদ আহমদের সাথে দেখা হলে লুসি ক্যালেন জানান, ‘বাবা-মায়ের ইচ্ছে মতই বাঙ্গালী ছেলেকে বিয়ে করতে বাংলাদেশ এসেছি। আমি আগে কোন ধর্মালম্বী ছিলাম না। মুসলিম ধর্ম গ্রহণের প্রবল ইচ্ছা ছিলো।’

বাংলাদেশের আবহাওয়া অনেক ভালো লাগে জানিয়ে তিনি গণমাধ্যমে আরও বলেন, ‘সত্য ভালোবাসা সীমানা মানে না। ভালোবাসার জন্য মরণও আনন্দের। প্রেম মানুষকে মহান করে তোলে’।

বিবাহ সম্পন্ন করতে ১৫ দিনের জন্য কর্মস্থল থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে বাংলাদেশে এসেছেন। তার সাথে বাবা ও মা বাংলাদেশে আসার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতার কারণে আসতে পারেননি। লুসি বলেন, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে আকৃষ্ট করেছে। স্বামীর বাড়ীতে বেশী সময় কাটাতে ছুটি নিয়ে আবারো বাংলাদেশে আসবেন।

Manual6 Ad Code

সাহেদ জানান, ‘ব্রাজিলের নাগরিক লুসি ক্যালেন প্রেমের টানে বাংলাদেশে আসার পর উভয় পরিবারের সম্মতিতে মুসলিম নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি। ফেসবুকে চ্যাট করেই লুসি ক্যালেনের সাথে সম্পর্ক গড়ে উঠে। আমি ইংরেজী তেমন না বুঝলেও গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে তার সাথে কথা বলি। কথা বলতে বলতে একপর্যায়ে আমিও ইংরেজীতে অনেকটা দক্ষ হয়ে যাই। লুসি ১৫ দিনের জন্য বাংলাদেশে এসেছেন। এই সপ্তাহের মধ্যে ব্রাজিলে চলে যাবেন। তিনি সেখানে গিয়ে আমাকেও ব্রাজিল নেয়ার ব্যবস্থা করবেন।’

Manual7 Ad Code

এদিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিলপার গ্রামের ছেলের প্রেমে পড়ে ব্রাজিল থেকে তরুণী এসেছেন এমন খবর ছড়িয়ে পড়েছিলো পুরো এলাকায়। প্রতিদিন সাধারণ জনতা তাকে দেখতে ভিড় করছেন। গ্রামের মানুষের সাথেও হাসিমুখে কথা বলেন লুসি ক্যালেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code