সিলেটে এসএমই পণ্যমেলা শুরু রোববার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসারে আগামীকাল রোববার থেকে সিলেটে শুরু হচ্ছে এসএমই পণ্যমেলা।
নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ মেলা চলবে আগামি শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার মিডিয়া সেল’র দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া জানান, ‘এবার মেলায় ৫০টি স্টল বসবে। এরইমধ্যে সিলেট অঞ্চলের ১৯টি আবেদন জমা পড়েছে। এর সবক’টি কমিটি কর্তৃক গৃহিত হয়েছে। মেলায় এসএমই হেল্প ডেস্ক ১টি, ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ২টি, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ ১টি এবং একটি মিডিয়া সেন্টার থাকবে। অবশিষ্ট স্টলগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে গৃহিত হয়েছে।’
সিলেট জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডেশন, বিসিকের পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ, সিলেট ইউমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ট্রাস্ট্রিজ বাংলাদেশ (নাসিব) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
মেলাকে আকর্ষণীয় করার জন্য অংশগ্রহণকারী স্টল সমূহের মধ্য থেকে ৫টি স্টলকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে। সে সঙ্গে সনদ পাবেন সব স্টলের অংশগ্রহণকারীরা। এসব কর্মসূচির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলাঙ্গনে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা সফল করতে সবার সহযোগিতা চেয়েছে সিলেট জেলা প্রশাসন।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed